হার্টের সমস্যা? রইল দূর করার কার্যকরী ছয় উপায়
শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে হার্ট অন্যতম। যার কার্যকারিতা বন্ধ হয়ে যাওয়া মানেই মৃত্যু। তাই সবাই হার্টকে সুস্থ রাখার চেষ্টা করেন। তবে এমন কিছু বাজে খাদ্যাভ্যাস রয়েছে যা হার্টকে ক্ষতিগ্রস্থ করে।
তাইতো হার্টের সমস্যা নিয়ে কমবেশি সবাই চিন্তিত থাকেন। তবে আপনার একটু সচেতনতাই এই রোগকে দূরে রাখতে পারে। এক্সারসাইজ এবং হেলদি ডায়েটের মাধ্যমে হার্ট সুস্থ রাখা সম্ভব বলে মনে করেন অনেকেই। তবে এই দুটো টিপস ছাড়াও আরো অনেক কিছু আছে যা হার্ট সুস্থ রাখার জন্য করা প্রয়োজন। আসুন জেনে নেয়া যাক হার্ট সুস্থ রাখার গুরুত্বপূর্ণ ছয় উপায়-
লবণের খাওয়ার পরিমাণ কমিয়ে দিন
.png)
দৈনিক লবণ গ্রহণের পরিমাণ কমিয়ে দিন। খাদ্যে লবণের পরিমাণ বেশি থাকলে হাইপারটেনশন এবং হার্টের সমস্যা দেখা দেয়। লবণের পরিমাণ কমানোর পাশাপাশি আপনার জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করে দেয়া উচিত।
ডার্ক চকলেট
ডার্ক চকোলেটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েড হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। তবে ডার্ক চকোলেট কীভাবে খেলে হার্ট সুস্থ থাকে তা অবশ্যই জানা উচিত। রাতে খাবার খাওয়ার পর এক টুকরো ডার্ক চকলেট তৃপ্তি দেয়ার পাশাপাশি আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে।
ধূমপান ত্যাগ করুন
ধূমপান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এটা আমরা কমবেশি সবাই জানি। তবে তা মেনে চলি না। তবে হার্ট যদি সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে।
যৌন কার্যকলাপ বজায় রাখুন
হার্টের জন্য শারীরিক মিলন খুব উপকারী। শরীর সতেজ রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হল যৌন কার্যকলাপ বজায় রাখা। এর ফলে শরীর থেকে প্রচুর হরমোন নিঃসৃত হয়। ফলে স্ট্রেস কমে।
লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন
লিফট এবং এস্ক্যালেটর ব্যবহারে সুস্থ থাকা সম্ভব নয়। আপনার রোজকার ওয়ার্কআউট রুটিনে সিঁড়ির ব্যবহার যোগ করুন। এতে হার্ট সুস্থ থাকবে।
মুখের স্বাস্থ্যের দিকে নজর দিন
মুখের স্বাস্থ্য আপনার সম্পূর্ণ স্বাস্থ্য কেমন তার নির্দেশক। বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে মুখের স্বাস্থ্য খারাপ হলে তা হার্টের খারাপ স্বাস্থের সঙ্গে সম্পর্কযুক্ত। আপনার দাঁত এবং মাড়ি সুস্থ রাখতে নিয়মিত দাঁত ব্রাশ করুন। দাঁত পরিষ্কার রাখুন। আপনার দাঁতে সমস্যা দেখা দিলে তা ক্যাভিটি ছাড়া অন্য রোগেরও নির্দেশক হতে পারে।